ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা জানাতে এবং ত্রাণ সহায়তা পৌঁছে দিতে রোববার (১২ জুলাই) চট্টগ্রাম যাচ্ছেন। তিনি বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয় ও পরিদর্শন করবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাজকল্যাণ বিভাগের প্রধান আলহাজ আব্দুর রহমানসহ জেলা ও থানা পর্যায়ের নেতারা এ সময় মহাসচিবের সঙ্গে থাকবেন।
আরও পড়ুন
ইসলামী আন্দোলন বাংলাদেশ / চরমোনাই পীর-ই থাকছেন দলের আমির, নতুন মহাসচিব গাজী আতাউর
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়ক, কেন্দ্রীয় মিডিয়া সেলের কে এম শরীয়াতুল্লাহ রোববার এ তথ্য জানান।
মহাসচিবের বরাত দিয়ে তিনি জানান, অতিবৃষ্টির শুরু থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতির অবনতি হলে সংগঠনের নেতাকর্মীরা মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং জরুরি পানি ও খাদ্য সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়ান। পাশাপাশি মসজিদ ও মাদ্রাসাগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার উপযোগী করে তোলার চেষ্টা করা হয় এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের সেবায় নিয়োজিত থাকেন তারা।
এমইউ/এসএইচএস








