লোহাগাড়ার চুনতি ইউনিয়নে বন্যহাতির রাতব্যাপী তাণ্ডবে চারটি বসতবাড়ি লন্ডভন্ড হয়েছে। এতে চার পরিবারের ঘরবাড়ি ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার গভীর রাতে বন্যহাতির একটি দল ইউনিয়নের চাঁন্দা এলাকায় প্রবেশ করে একের পর এক বসতঘরে তাণ্ডব চালায়। স্থানীয় চৌকিদার বাদশা মিয়া জানান, প্রথমে চাঁন্দা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আবুল কাসেমের ঘরে হামলা চালায় হাতির দল। পরে একই এলাকার নারিশ্চা শিলটুর পাহাড় এলাকার আবুল হাসেমের বসতঘর, চাঁন্দা আশ্রয়ণ প্রকল্পের দক্ষিণ পাশের শরীয়ত উল্লাহর ঘর এবং মো. রাসেলের বসতঘরেও আক্রমণ করে। এ সময় ঘরের লোকজন দ্রুত বাইরে বেরিয়ে যাওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। ডলু বিট কর্মকর্তা ইমন বিল্লাহ বলেন, দুটি বসতরের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।








