মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব মারা গেছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টায় শ্রীমঙ্গলে নিজ বাসস্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বিষয়টি নিশ্চিত করে সীতেশ রঞ্জন দেবের নাতি রাজদ্বীপ দেব জানান, সকালে হঠাৎ করে সীতেশ রঞ্জনের শারীরিক অবস্থার অবনতি হয়। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নেওয়ার জন্য রওয়ানা দেন। তবে পথেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন
টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত হাতিটি মারা গেছে
সীতেশ রঞ্জন দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এবং বাসায় চিকিৎসাধীন ছিলেন। দুপুর ২টার দিকেনিজ গ্রাম নোয়াগাঁওয়ে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
দেশের বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের পরিচিত মুখ সীতেশ রঞ্জন দেব ‘সীতেশ বাবু’ নামেও পরিচিত ছিলেন। তিনি কয়েক দশক ধরে আহত, অসুস্থ ও বিপন্ন বন্যপ্রাণী উদ্ধার, চিকিৎসা, পুনর্বাসনের কাজ করে আসছিলেন।
মাহিদুল ইসলাম/এসআর/জেআইএম








