শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি এবং গতকালের এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে দেড়টা থেকে শিক্ষার্থীরা প্রায় দেড় ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
এর আগে সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে থেকে পরীক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে নিরালা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। পরে সেখান থেকে আবারও বিক্ষোভ নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন এবং অবরোধ করেন।
বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও অংশ নেন। আন্দোলনে কুমুদিনী সরকারি মহিলা কলেজ, মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
এসময় শিক্ষার্থীরা বলেন, দেশজুড়ের বন্যা এবং অতিবৃষ্টির কারণে অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। গতকালের এইচএসসি পরীক্ষা নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই পরীক্ষা বাতিল করে পুনরায় গ্রহণ এবং সংশ্লিষ্ট বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান তারা। ৩ ঘণ্টার মধ্যে দাবি না মানলে আবারও মহাসড়ক অবরোধ করা হবে।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া বলেন, ওসি ঘটনাস্থলে যাই। তাদের দাবিগুলো শুনেছি। তাদের দাবিগুলো স্মারকলিপি আকারে দিতে বলিছে। একই সঙ্গে মহাসড়ক অবরোধ তুলে নিতে বলি। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
আব্দুল্লাহ আল নোমান/এএইচ/জেআইএম








