ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহ অবশেষে বিশ্বকাপের মতো বড় মঞ্চে প্রথমবার মুখোমুখি হচ্ছেন। আগামী ৭ জুলাই আটলান্টায় অনুষ্ঠিত হতে যাওয়া শেষ ষোলোর ম্যাচটি শুধু আর্জেন্টিনা-মিশরের লড়াই নয়, বরং দুই কিংবদন্তির দ্বৈরথের রোমাঞ্চও ছড়িয়ে দিচ্ছে চারিদিকে।
এর আগে দুজনের দেখা হয়েছে মাত্র দু’টি প্রীতি ম্যাচে। আর্জেন্টিনা একটি ম্যাচ জিতেছে , একটি ম্যাচ ড্র হয়েছে। মেসি দুই ম্যাচে দুই গোল করলেও সালাহ গোলশূন্য ছিলেন। সালাহ নিজে একবার বলেছিলেন, বিশ্বকাপে মেসির বিপক্ষে খেলা হবে তার জন্য স্বপ্ন পূরণের মতো। এবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে মিশরীয় এই সুপারস্টারের।
২০২৬ বিশ্বকাপে দুজনের পারফরম্যান্সই ঝলমলে। মেসি ৩৮ বছর বয়সেও আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন এবং অস্ট্রিয়ার বিপক্ষে রেকর্ড গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। আর্জেন্টিনার আক্রমণভাগ এখনও তার উপর নির্ভরশীল। অন্যদিকে সালাহ মিশরকে প্রথমবারের মতো নকআউট পর্বে তুলে এনেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইব্রেকারে জয়ের নায়ক তিনি। লিভারপুলে ক্লাব ফুটবলে যে ধারাবাহিকতা দেখিয়েছেন, তা জাতীয় দলে এবার ফুটিয়ে তুলছেন।
এটা ঠিক, ম্যাচের ফলাফল নির্ভর করবে মেসির অভিজ্ঞতা আর সালাহর গতি ও ফিনিশিংয়ের উপর। আর্জেন্টিনা ফেভারিট হলেও মিশরের প্রতিরোধ কম হবে না। মেসিও সালাহকে বড় ফুটবলার উল্লেখ করে বলেছেন' 'সালাহ বিশ্বের সেরাদের একজন। কঠিন লড়াই হবে।'
আরআই/এসকেডি/এএসএম








