বরগুনায় বিয়ের প্রলোভনে ধর্ষণ করে ভিডিও ভাইরালের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী নারী। মামলায় প্রধান আসামি করা হয়েছে পটুয়াখালীর ধানখালী গ্রামের হিরণ প্যাদা ও ঊর্মি বেগমকে। জানা যায়, ভুক্তভোগী ওই নারী চট্টগ্রামে গার্মেন্টে চাকরির সুবাদে আসামি হিরণ প্যাদার সঙ্গে পরিচয় হয়। হিরণ ওই নারীকে বিয়ের প্রস্তাব দেন। এরপর তারা চট্টগ্রামে বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করতে থাকেন। এ সময় ভুক্তভোগী নারী বারবার হিরণকে রেজিস্ট্রি কাবিন করার অনুরোধ করে ব্যর্থ হন। ২ জুন হিরণ ভুক্তভোগী নারীকে নিয়ে তার বাবার বাড়ি বেড়াতে আসেন। ৩ জুন ভুক্তভোগী নারী হিরণকে কাবিন দিতে বলেন। হিরণ কাবিন না দিয়ে গোপনে তার বাড়িতে চলে যান। ভুক্তভোগী ওই নারী বলেন, হিরণ আমার সঙ্গে অসংখ্যবার দৈহিক সম্পর্ক করেছে। শুধু তাই নয়, আমাদের মধ্যকার অন্তরঙ্গ মূহূর্তের ছবি গোপনে আসামি ঊর্মির ফোনে পাঠায়।

ঊর্মি সেই ছবি আমার ফোনে পাঠিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ছবিগুলো ছড়িয়ে দেন। অভিযুক্ত হিরণের ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।