বড়লেখা উপজেলার ডিমাই সীমান্ত থেকে বিজিবি বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে তিনটি বিদেশি পিস্তল, দুটি কুকি চাপাতিসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে। সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় অব্যাহত তৎপরতার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার) বৃহস্পতিবার ভোরে এই বিশেষ অভিযান চালিয়েছে।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান যুগান্তরকে জানান, সীমান্তে বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিজিবি উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক থানায় জমা ও মামলা দেয়নি বলে ওসি মনিরুজ্জামান খান জানিয়েছেন।








