জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগর শাখার পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। এক বছর মেয়াদি এ কমিটিতে রাকিবুল ইসলাম শিহাবকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া খালেদা তামান্নকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হুসাইন আল সুয়ানকে সদস্য সচিব, মোহাম্মদ জুবায়েরকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব, মুহাম্মদ সাগর হাওলাদারকে মূখ্য সংগঠক করা হয়েছে।
নবনির্বাচিত নেতারা বলেন, ‘জাতীয় ছাত্রশক্তির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।








