হতদরিদ্রদের সহায়তা করা বন্ধ রাখায় বিদায়ী বরিশালের জেলা প্রশাসক খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে ছিন্নমূল নারীরা। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঝাড়ু নিয়ে মিছিল করেন তারা। নারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সহায়তার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করে দ্বারে দ্বারে ঘুরলেও কোনো সহায়তা করেননি। এতে জেলার শত শত ছিন্নমূল মানুষ মানবেতর জীবন যাপন করছেন। শাহানুর বেগম বলেন, ডিসি খায়রুল আলম সুমন গরিব ও অসহায় মানুষদের কোনো সহায়তা করেনি। অনেক খারাপ ব্যবহার করত। ওনার দরজায় ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত ছিলাম।

অভিযোগের বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করলে প্রথমে তিনি অফিস সহায়ককে দিয়ে বক্তব্য না দেওয়ার কথা জানান। পরে কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা প্রশ্ন করলে জেলা প্রশাসক খায়রুল আলম ছিন্নমূল মানুষকে সহায়তার বা তাদের বিক্ষোভের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।