বাংলার রান্নাঘরে এখন শুধু দেশীয় পদই নয়, বিশ্বের নানা দেশের খাবারও জায়গা করে নিচ্ছে। ভিন্ন সংস্কৃতির নতুন নতুন স্বাদের সঙ্গে পরিচিত হতে ভালোবাসেন অনেকেই। ঠিক তেমনই একটি জনপ্রিয় পদ হলো অ্যারোজ কন পোলো। স্পেন ও ল্যাটিন আমেরিকার ঐতিহ্যবাহী এই খাবারটি মূলত চিকেন, ভাত, সবজি ও মসলা দিয়ে এক পাত্রেই রান্না করা হয়। সহজ উপকরণে তৈরি হলেও স্বাদে এটি দারুণ সমৃদ্ধ এবং পুষ্টিকর।

স্পেনের তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামালের পছন্দের খাবারের তালিকায়ও রয়েছে অ্যারোজ কন পোলো। তাই চাইলে ঘরেই খুব সহজে তৈরি করে নিতে পারেন এই স্প্যানিশ জনপ্রিয় পদ। অল্প উপকরণে তৈরি এই খাবারটি ছোট- বড় সবাই পছন্দ করবে।

jagoপরিবারের সবাইকে চমকে দিতে বানিয়ে ফেলুন 

আসুন জেনে নেওয়া যাক বাড়িতে খুব সহজে অ্যারোজ কন পোলো তৈরি করবেন যেভাবে-

উপকরণ

  • চিকেন আধা কেজি
  • বাসমতির চাল ১ কাপ
  • পেঁয়াজ মিহি কুচি ১ টেবিল চামচ
  • রসুন কুচি ১ চা চামচ
  • ক্যাপসিকাম ১টি
  • গাজর কুচি আধা কাপ
  • ফ্রোজেন মটরশুঁটি আধা কাপ
  • টমেটো মিহি কুচি আধা কাপ
  • টমেটো সস ৪ টেবিল চামচ
  • চিকেন ব্রথ বা পানি ২ কাপ
  • হলুদ গুঁড়া আধা চা চামচ
  • জিরা গুঁড়া ১ চা চামচ
  • মরিচ গুঁড়া ১ চা চামচ
  • গোলমরিচ ১ চা চামচ
  • ধনেপাতা কুচি
  • লবণ স্বাদমতো
  • তেল প্রয়োজনমতো

jago

প্রস্তুত প্রণালি

প্রথমে মুরগির টুকরোগুলোতে লবণ, গোলমরিচ এবং সামান্য মসলা মাখিয়ে ১০ মিনিট মেরিনেট করে রাখুন।

এরপর একটি বড় প্যানে তেল গরম করুন। মেরিনেট করা মুরগির টুকরোগুলো মাঝারি আঁচে দুই পাশ সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলে আলাদা করে রাখুন। একই প্যানে পেঁয়াজ কুচি ও রসুন দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর ক্যাপসিকাম ও টমেটো কুচি যোগ করে নরম হওয়া পর্যন্ত রান্না করুন। এবার মরিচ, হলুদ, জিরা গুঁড়া এবং অন্যান্য মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন, যাতে মসলার কাঁচা গন্ধ চলে যায়।

ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল প্যানে দিয়ে মসলার সঙ্গে ১-২ মিনিট নেড়ে হালকা ভেজে নিন। এতে চাল ঝরঝরা থাকবে এবং রান্নার পর আরও সুগন্ধি হবে।

আরও পড়ুন

বাড়িতে তৈরি করুন রেস্টুরেন্ট স্টাইলের ক্রিমি স্প্যাগেটি

এরপর ভেজে রাখা মুরগির টুকরোগুলো চালের ওপর সুন্দরভাবে বিছিয়ে দিন। চিকেন ব্রথ (বা গরম পানি) এবং স্বাদমতো লবণ যোগ করুন।

আরও পড়ুন

মিশরের ঐতিহ্যবাহী খাবার কোশারির রেসিপি

প্যান ঢেকে মাঝারি থেকে কম আঁচে ১৫-২০ মিনিট রান্না করুন। চাল সেদ্ধ হয়ে পানি পুরোপুরি শুকিয়ে এলে চুলা বন্ধ করুন। সবশেষে মটরশুঁটি ও কুচি করা ধনেপাতা ছড়িয়ে দিন। ঢাকনা দিয়ে আরও ১০ মিনিট রেখে দিন, যাতে সব স্বাদ ভালোভাবে মিশে যায়। এরপর গরম গরম পরিবেশন করুন সুস্বাদু স্প্যানিশ অ্যারোজ কন পোলো।

এসএকেওয়াই