ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) শহরের বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক রথযাত্রা বের করা হয়।সকাল ৮টায় শহরের শ্রীধাম শ্রী অঙ্গন থেকে প্রথম রথযাত্রাটি বের হয়। একই সময়ে চৌধুরী বাড়ির দুর্গা মন্দিরের পক্ষ থেকে আরেকটি রথ শহর প্রদক্ষিণ করে শ্রী অঙ্গনে গিয়ে পৌঁছায়। এ ছাড়া বেলা ১১টার দিকে শহরের গৌড় গোপাল আঙিনা থেকে বর্ণাঢ্য আরেকটি রথযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।রথযাত্রা উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ৯ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ধর্মীয় আলোচনা, নামসংকীর্তন, প্রসাদ বিতরণ ও ভক্ত সমাবেশ।সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার রথযাত্রা অনুষ্ঠিত হয়। মূল মন্দির থেকে সুসজ্জিত রথে করে এই ত্রিমূর্তিকে গুন্ডিচা মন্দিরে (মাসির বাড়ি) নিয়ে যাওয়ার স্মরণে এ উৎসব পালিত হয়ে আসছে।উৎসব নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৯ দিনব্যাপী এই উৎসব আগামী ১৭ জুলাই ‘উল্টো রথযাত্রা’র মধ্য দিয়ে শেষ হবে।/
রাজনীতি
বর্ণাঢ্য আয়োজনে ফরিদপুরে জগন্নাথ দেবের রথযাত্রা

শেয়ার করুন







