ভালুকায় পোলট্রি খামারের টিনের চাল থেকে পড়ে জাকির হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। পুরুরা গ্রামে বুধবার এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ভরাডোবা ইউনিয়ন পুরুরা গ্রামের আবু সাঈদের ছেলে। স্থানীয় সূত্র জানায়, একটি পোলট্রি খামারের টিনের চালে উঠে ফ্যান মেরামত করার সময় পা পিছলে নিচে পড়ে যান জাকির। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








