ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগে স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রাতে কথা কাটাকাটি হওয়ায় স্ত্রী সকালে এ কাণ্ড ঘটিয়েছে বলে জানায় স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় স্বামী হানিফ শেখকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সকালে পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত হানিফ শেখ কসমেটিক ব্যবসায়ী। তিনি ভাঙ্গার মানিকদি ইউনিয়নের পুখুরিয়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত স্ত্রী সুমাইয়া আক্তারের বাড়ি একই উপজেলার হামেরদী ইউনিয়নের মহেশ্বরী পানাডুবি গ্রামে। তারা হোগলাডাঙ্গী সদরদীতে ভাড়া বাসায় থাকতেন। স্থানীয়রা জানান, রোববার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সোমবার সকালে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় ব্লেড দিয়ে তার গোপনাঙ্গ কেটে ফেলে স্ত্রী। হানিফের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার পর অভিযুক্ত সুমাইয়া আক্তারকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। ওসি মো. মিজানুর রহমান বলেন, ৯৯৯ এ খবর পেয়ে সুমাইয়া আক্তারকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।