পাকা আমের সালাদ
যা লাগবে : পাকা আম ২টি (কিউব করে কাটা), শসা ১টি (পাতলা স্লাইস), টমেটো ১টি (কিউব করে কাটা), লাল পেঁয়াজ অর্ধেকটি (পাতলা কুচি), পুদিনা পাতা ২ টেবিল চামচ, ধনিয়াপাতা কুচি ২ টেবিল চামচ।
ড্রেসিং-লেবুর রস ২ টেবিল চামচ, অলিভ অয়েল ১ টেবিল চামচ, মধু ১ চা চামচ, লবণ আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ।
যেভাবে করবেন : একটি বড় বাটিতে আম, শসা, টমেটো ও পেঁয়াজ নিন। আলাদা বাটিতে ড্রেসিংয়ের সব উপকরণ মিশিয়ে নিন। ড্রেসিং সালাদের ওপর ঢেলে হালকাভাবে মিশিয়ে নিন। পুদিনা ও ধনিয়াপাতা ছড়িয়ে ১০ মিনিট ফ্রিজে রেখে পরিবেশন করুন।
আমের শ্রিখণ্ড
যা লাগবে : ঘন টকদই ৫০০ গ্রাম, পাকা আমের পাল্প ১ কাপ, চিনি গুঁড়া হাফ কাপ (স্বাদমতো), এলাচ গুঁড়া হাফ চা-চামচ, জাফরান এক চিমটি, কুচি করা পেস্তা বা কাজুবাদাম ২ টেবিল চামচ।
যেভাবে করবেন : একটি পরিষ্কার কাপড়ে দই বেঁধে ৬-৮ ঘণ্টা ঝুলিয়ে রাখুন যাতে অতিরিক্ত পানি বের হয়ে যায়। একটি বড় বাটিতে দই, আমের পাল্প ও চিনি নিয়ে ভালোভাবে ফেটিয়ে মসৃণ করুন। এলাচ গুঁড়া ও জাফরান মিশিয়ে ২-৩ ঘণ্টা ফ্রিজে ঠান্ডা করুন। পরিবেশনের আগে পেস্তা বা কাজুবাদাম ছড়িয়ে আমের কুচি দিতে পরিবেশন করুন।








