ভোলার বাসস্ট্যান্ড ও লালমোহনে হামলা ও মারধরের প্রতিবাদে মঙ্গলবার বৃষ্টি উপেক্ষা করে জেলার ৩ উপজেলায় এক জোটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সিএনজি অটোচালক ও মালিকরা। হামলা ও মারধর করার বিষয়ে জেলা বাস মালিক সমিতির নেতাদের দায়ী করেছেন সিএনজি অটো মালিক ও চালক সমিতির নেতারা। জেলার ৭ উপজেলায় এক জোটে এই কর্মসূচি আহ্বান করা হয়। বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে অপর ৪ উপজেলায় দুপুর পর্যন্ত অপেক্ষা করে কর্মসূচি স্থগিত করা হয়। তবে বৃষ্টির মধ্যেই জেলা সদর, বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। লালমোহনে বিক্ষোভ সমাবেশে একত্মতা প্রকাশ করেন বিএনপি ও শ্রমিক দল নেতারা। বিচার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।