ভূঞাপুরে ১৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে নয়টি করে মোট এক হাজার ৪৫৮টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের চত্বর থেকে এ গাছের চারা বিতরণ করেন ইউএনও মাহবুব হাসান। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, অধ্যাপক ও সাংবাদিক আখতার হোসেন খান, প্রেস ক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক, সম্পাদক কামাল হোসেনসহ সাংবাদিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।