অভিনয়শিল্পী খোঁজার প্রত্যয়ে বেশ কিছুদিন আগে শুরু হয়েছে নতুন একটি রিয়েলিটি শো। এ শোয়ের মাধ্যমে মূলত গল্পের কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ নায়ক-নায়িকা খোঁজা হচ্ছে। সেখানে বিচারক হিসাবে কাজ করছেন অভিনেত্রী নাজনীন চুমকি ও রিচি সোলায়মান। তাদের সঙ্গে বিচারক হিসাবে আরও ছিলেন নির্মাতা অনিমেষ আইচ। জানা গেছে, নির্বাচিত ২০ জন থেকে গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন জুটি, প্রথম রানার্স আপ জুটি ও দ্বিতীয় রানার্স আপ জুটি খুঁজে বের করা হবে। এ প্রসঙ্গে নাজনীন হাসান চুমকি বলেন, ‘এ ধরনের বড় কোনো রিয়েলিটি শোর প্রধান বিচারক হিসাবে এবারই আমার প্রথম কাজ করা। আমার কাছে এ কাজটি করতে খুব ভালো লেগেছে।’ রিচি সোলায়মান বলেন, ‘এর আগে লাক্স-এর এবং রান্না বিষয়ক এক্সপার্ট রাঁধুনী খুঁজে বের করার জন্য রিচারক হিসাবে কাজ করেছি। তাই এবার অভিনয়শিল্পী খুঁজে বের করার জন্য যে রিয়েলিটি শো’র প্রধান একজন বিচারক হিসাবে কাজ করেছি, এটা একটু বেশি দায়িত্ব নিয়ে যথাযথভাবে পালন করতে হয়েছে।’








