জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারী দাবি করেছেন, বিএনপিতে নেতৃত্ব পাওয়ার যোগ্যতা হচ্ছে কে কত বড় দুর্নীতি করতে পারে এবং জিয়া পরিবারের কতটা ঘনিষ্ঠ। দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের সংসদে পাঠিয়ে জনগণের কল্যাণে আইন প্রণয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় নওগাঁর বদলগাছী উপজেলার ডাকবাংলো মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘সংসদের দায়িত্ব দেশের জন্য আইন প্রণয়ন করা। কিন্তু চোর, বাটপার ও চাঁদাবাজদের হাতে সেই দায়িত্ব তুলে দিলে জনগণের স্বার্থ রক্ষা করা সম্ভব নয়। অতীতে ক্ষমতায় থাকা ব্যক্তিদের একটি অংশ ভয়ভীতি ও নির্যাতনের রাজনীতি করেছে।’নওগাঁর আম চাষিদের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, উৎপাদন এলাকায় কৃষক ২০ টাকা কেজি দরে আম বিক্রি করলেও ঢাকায় তা ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এই মূল্য ব্যবধানের জন্য মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেট দায়ী। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বিপণন ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন।জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের বিচার প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে। বর্তমানে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষ মামলা করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন।রাষ্ট্র সংস্কারের ওপর জোর দিয়ে তিনি বলেন, দান-অনুদানের রাজনীতি দিয়ে দারিদ্র্য দূর করা যাবে না। কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলাই রাষ্ট্রের অগ্রাধিকার হওয়া উচিত। দলের কোনো কর্মী দুর্নীতিতে জড়িত থাকলে তাকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগের বিষয়ে সরকারের সমালোচনা করে তিনি বলেন, কেন্দ্র স্থানান্তর বা পরীক্ষা পেছানোর মতো উদ্যোগ নিলে শিক্ষার্থীদের কষ্ট কমত।বদলগাছী উপজেলা এনসিপি আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরী। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
রাজনীতি
বিএনপিতে নেতৃত্বের যোগ্যতা ‘দুর্নীতি ও জিয়া পরিবারের ঘনিষ্ঠতা’ : নাসির উদ্দিন পাটোয়ারী

শেয়ার করুন







