‘সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১টায় মাগুরা পুলিশ লাইন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী।

বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে বাংলাদেশ অন্ধকারে ছিল: সংস্কৃতি মন্ত্রীমাগুরা পুলিশ লাইন্স প্রাঙ্গণে গাছ রোপণ করছেন মন্ত্রী

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনের আগে সাধারণ জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সরকারে এসে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি প্রথমে খাল খনন কর্মসূচি দিয়ে কাজ শুরু করেছেন এবং পরবর্তীতে নদী খননের উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলায় ১০ হাজার গাছের চারা রোপণ করা হবে।’

বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, ‘বিগত ফ্যাসিবাদ সরকারের শাসনামলে পুরো বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত ছিল। আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে সেই অন্ধকার কাটিয়ে একটি নতুন ও আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছি।’

বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে বাংলাদেশ অন্ধকারে ছিল: সংস্কৃতি মন্ত্রীমাগুরা পুলিশ লাইন্সে এক বৃক্ষরোপণ কর্মসূচি

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মুস্তাফিজুর রহমান, মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মাগুরা পুলিশ লাইন্স প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

মো. মিনারুল ইসলাম জুয়েল/কেজে/এএসএম