বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মোট পদসংখ্যা ৩৪। আবেদনের শেষ তারিখ ২৫ আগস্ট ২০২৬।বাংলাদেশ টেলিভিশন ও পুলিশ হাসপাতালে মেডিক্যাল অফিসারসহ ৬টি পদে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।পদসংক্রান্ত তথ্য১. বিজ্ঞাপন আধিকারিকপদসংখ্যা: ১টিপ্রতিষ্ঠান: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন২. টেলিভিশন প্রকৌশলীপদসংখ্যা: ৩টি (স্থায়ী ১, অস্থায়ী ২)প্রতিষ্ঠান: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন৩. অডিয়েন্স রিসার্চ অফিসার/স্ক্রিপ্ট অ্যান্ড মনিটরিং এডিটরপদসংখ্যা: ১টি (স্থায়ী)প্রতিষ্ঠান: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন৪. প্রযোজক (বার্তা)পদসংখ্যা: ২টি (স্থায়ী)প্রতিষ্ঠান: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন৫. প্রযোজকপদসংখ্যা: ৩টি (স্থায়ী ২, অস্থায়ী ১)প্রতিষ্ঠান: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন৬. মেডিক্যাল অফিসারপদসংখ্যা: ২৪টি (স্থায়ী ৯, অস্থায়ী ১৫)প্রতিষ্ঠান: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পুলিশ হাসপাতালসমূহবেতন ও বয়সসীমাবেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) - সব পদের জন্য প্রযোজ্য।বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে সর্বোচ্চ বয়স ৩২ বছর।আবেদনপ্রক্রিয়াআগ্রহী প্রার্থীদের টেলিটকের মাধ্যমে অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।আবেদন ফি: ২০০ টাকা।আবেদনের সময়সীমা:আবেদন শুরু: ২৬ জুলাই ২০২৬, দুপুর ১২টাআবেদন শেষ: ২৫ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬টাবিস্তারিত তথ্য: পিএসসির ওয়েবসাইটে দেখুন।
রাজনীতি
বিটিভিসহ বিভিন্ন মন্ত্রণালয়ে ৩৪ পদে নিয়োগ

শেয়ার করুন







