রেলপথ ও সড়ক পরিবহণ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বলেছেন, ‘বিগত সরকার বেশ কিছু অপরিপক্ব প্রকল্প নিয়েছে। এগুলো আমরা গিলতেও পারছি না, ফেলতেও পারছি না। এখন আমরা যেটা করছি আমাদের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে অগ্রাধিকার ভিত্তিতে আমরা কাজ করছি। সেক্ষেত্রে আমরা মূল যে সড়কগুলো সেটির কাজ করছি। রেলের ক্ষেত্রেও আমরা মূল যে রেললাইন, ট্রেন স্টেশনসহ যাত্রীসেবার মানোন্নয়নে কাজ করছি।’ শুক্রবার সকালে নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসন খন্দকার মুশফিকুর রহমান। এতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ-সদস্য লুৎফুজ্জামান বাবর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, মহাপরিচালক খালেদ কনক, পরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস, এসপি তরিকুল ইসলাম বক্তব্য দেন।