দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা, প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের সভাপতি ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল মর্যাদাপূর্ণ 'বিজনেস আইকন অব দ্য ইয়ার' পুরস্কারে ভূষিত হয়েছেন।সম্প্রতি রাজধানীর বনানী ক্লাবে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত ইয়াং এন্টারপ্রেনারস ফোরাম ও ঢাকা কালচারাল সোসাইটির যৌথ উদ্যোগের বিশেষ অনুষ্ঠান 'মেলোডি অব মিউজিক অ্যান্ড অ্যাওয়ার্ড নাইট'-এ তাকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।দেশের অর্থনীতি, তৈরি পোশাক ও বস্ত্রখাতে অসামান্য নেতৃত্ব এবং গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই শীর্ষ সম্মাননা দেওয়া হয়।ব্যবসায়ী নেতা ও মিডিয়া ব্যক্তিত্ব খালেদ মোশারফ হোসেন চৌধুরী (রানা চৌধুরী) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালী, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আরিফ চৌধুরী, মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট কামরান টি রহমান, ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট তাসকীন আহমেদ, গান বাংলা টিভির চেয়ারম্যান ও সোনার বাংলা ইন্সুরেন্সের পরিচালক দেলোয়ার হোসেন রাজা, বেসিসের সাবেক সভাপতি আলমাস কবির, ডাচ-বাংলা চেম্বারের প্রেসিডেন্ট শাখাওয়াত হোসেন মামুন এবং এগ্রোকেমিক্যাল ম্যানুফেকচারার্স এসোসিয়েশনের সভাপতি কেএসএম মোস্তাফিজুর রহমান সিআইপি।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্ব-স্ব ক্ষেত্রে অসামান্য ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের কয়েকজন বিশিষ্ট গুণী ব্যক্তিত্বকে সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।এবারের অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট এন্ড হাউজিংয়ের চেয়ারম্যান মফিজুর রহমান, জেনিস গ্রুপের চেয়ারম্যান নাছির খান, পদ্মা কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক আহসান হাবিব সেতু, নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো: সাদী-উজ-জামান, চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী, ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রভাতী ইন্সুরেন্স পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন মামুন, অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সাইফুল ইসলাম সোহেল, প্রচিত আইএমসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাবিনা ইয়াসমিন এবং আজগর ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মতিন খান।