মায়ামি বিমানবন্দরে কড়া তল্লাশি থেকে ছাড় পেলেন না লিওনেল মেসি। কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচ খেলতে মায়ামি বিমানবন্দরে আর্জেন্টিনা দল নামার পর বিপত্তি বাধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মেসিকে হাসতে দেখা যায়। তার সতীর্থদের ব্যাগ তল্লাশি করে নিরাপত্তারক্ষীরা একটি বারবিকিউ লাইটার পায়। সেটি কেড়ে নেয় তারা। সেই দৃশ্য দেখে হাসি চেপে রাখতে পারেননি মেসি। বোঝা যায়, তিনি বেশ মজা পেয়েছেন লাইটার কেড়ে নিতে দেখে। মেসিকেও দেখা যায় তল্লাশির জন্য লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে। অথচ আর্জেন্টাইন অধিনায়ক যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামিতে খেলেন।
বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় বিশ্বকাপের শেষ বত্রিশে আর্জেন্টিনা মাঠে নামবে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে। এবারের আসরে গ্রুপপর্বের তিন ম্যাচে ছয় গোল করেছেন মেসি। বিশ্বকাপে এ নিয়ে তার মোট গোল হলো ১৯টি।








