দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার চলতি বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। এর ফলে গরিব মানুষও স্বল্পমূল্যে কিংবা বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন। শুক্রবার সকালে লালমনিরহাট ডায়াবেটিক হাসপাতালে ‘সোনার বাংলা ফাউন্ডেশনে’র উদ্যোগে প্রতিষ্ঠিত ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের পশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সদস্য সচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নিয়ামুল ইসলাম ফাতেমী, জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, ডা. এবিএম মোবাশ্বের আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।