গাজীপুরের কালীগঞ্জে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) জামালপুর আদর্শপাড়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে জামালপুর আদর্শপাড়া বায়তুন নাজাত জামে মসজিদ প্রাঙ্গণে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পে শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়া হয়েছে।বুধবার (৫ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হওয়া এই জনকল্যাণমূলক আয়োজনে কারিগরি সহযোগিতা প্রদান করে স্থানীয় নিউ ল্যাবএইড হাসপাতাল। ক্যাম্পে নবজাতক ও শিশু রোগ, কিডনি, মেডিসিন, ডায়াবেটিস, গাইনি ও চর্মরোগসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা সরাসরি রোগীদের পরামর্শ দেন।ক্যাম্পে অংশ নেওয়া চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. মো. শামীম মিসির, ডা. মো. শাহরিয়ার রহমান, ডা. টি. এইচ. আদনান, ডা. নাদিযা মাহবুব, ডা. ফয়সাল আহমেদ প্রমুখ।আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ জনপদের সাধারণ মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতেই তাদের এই উদ্যোগ। বিশেষ করে প্রবীণ ও শিশুদের দীর্ঘমেয়াদি রোগ নির্ণয় ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে নিয়মিত পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, জেলা শহরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখানো অনেকের জন্যই ব্যয়বহুল ও কষ্টসাধ্য। বাড়ির পাশে এমন সুযোগ পেয়ে তারা অত্যন্ত উপকৃত হয়েছেন।
রাজনীতি
বিনামূল্যে মিলল বিশেষজ্ঞ চিকিৎসা: খুশি শতাধিক মানুষ

শেয়ার করুন







