জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) চ্যাটজিপিটির বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনছে এর নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। এখন থেকে কোনো খরচ ছাড়াই চ্যাটজিপিটির নতুন মডেল ব্যবহার করে সীমাহীন টেক্সট বা বার্তা আদান-প্রদান করা যাবে। মূলত এআই প্রযুক্তিকে আরও বেশি মানুষের নাগালে পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ওপেনএআই জানিয়েছে, আগস্ট থেকেই বিনামূল্যের ব্যবহারকারীরা ‘জিপিটি-৫.৬ লুনা’ মডেল ব্যবহার করে যত খুশি টেক্সট চ্যাট করতে পারবেন। এর পাশাপাশি জটিল প্রশ্নের গভীর ও যৌক্তিক উত্তর পেতে নতুন ‘থিংক’ (Think) বা চিন্তাশক্তি ব্যবহারের সুবিধাও যুক্ত করা হচ্ছে।তবে এই সীমাহীন সুবিধা কেবল লেখার মাধ্যমে কথোপকথনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ছবি তৈরি কিংবা ফাইল আপলোডের মতো টুল ব্যবহারের ক্ষেত্রে আগের মতোই নির্দিষ্ট সীমা বা সীমাবদ্ধতা থাকবে। অতিরিক্ত ব্যবহার বা অপব্যবহার রোধে কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু রাখবে প্রতিষ্ঠানটি।জটিল প্রশ্নের বিশ্লেষণে ‘থিংক’ মোডসাধারণত এআই তাৎক্ষণিক উত্তর দিলেও অনেক সময় জটিল গাণিতিক বা গবেষণামূলক বিষয়ে আরও গভীর বিশ্লেষণের প্রয়োজন হয়। এমন পরিস্থিতিতে ব্যবহারকারীরা নতুন ‘থিংক’ বোতাম ব্যবহার করতে পারবেন। এতে জিপিটি-৫.৬ লুনা উত্তর দেওয়ার আগে বেশি সময় নিয়ে বিষয়টি বিশ্লেষণ করবে, ফলে উত্তরের মান আরও উন্নত হবে।উন্নত হচ্ছে প্লাস ও প্রো সংস্করণকেবল বিনামূল্যে ব্যবহারকারীই নয়, অর্থের বিনিময়ে সেবা নেওয়া ‘প্লাস’ ও ‘প্রো’ গ্রাহকদের জন্যও চমক থাকছে। তাদের জন্য আনা হয়েছে ‘জিপিটি-৫.৬ সল’ মডেল। ওপেনএআইয়ের দাবি, নতুন এই সংস্করণে তথ্যগত ভুলের হার উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা হয়েছে। বিশেষ করে আর্থিক, চিকিৎসা ও আইনি প্রশ্নের ক্ষেত্রে ভুলের পরিমাণ আগের তুলনায় প্রায় ৬২ থেকে ৬৮ শতাংশ কমেছে।প্লাস ব্যবহারকারীদের জন্য উত্তরের দৈর্ঘ্য বা ব্যপ্তি নিয়ন্ত্রণ করার জন্য একটি ‘স্লাইডার’ সুবিধাও যুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারী ঠিক করে দিতে পারবেন এআই একটি উত্তর তৈরিতে ঠিক কতটা সময় বা যুক্তি ব্যয় করবে।ওপেনএআইয়ের মতে, নতুন এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা আরও সহজ ও নির্ভুল তথ্য পাওয়ার পাশাপাশি নিরবচ্ছিন্নভাবে এআই ব্যবহারের সুযোগ পাবেন।