কিলিয়ান এমবাপ্পেকে দেখলে নিজের খেলোয়াড়ি জীবনের সেরা সময়ের কথা মনে পড়ে যায়

-ব্রাজিলীয় লিজেন্ড রোনালদো

আমার বাবা-মা আমাকে দুটি ডানা দিয়েছেন। আমি সেই দুটি ডানার ওপর ভর করে আকাশে উড়তে চাই

-কানাডার বিশ্বকাপ হিরো স্টিভেন ইউস্টাকিও

ব্রাজিল আমার হৃদয়জুড়ে। এবার ওদের খেলা আমার ভালো লাগছে। ফ্রান্সও আমাকে মুগ্ধ করছে। ওরা বর্তমানে বিশ্বের সেরা দল

-ব্রাজিলীয় লিজেন্ড রোমারিও

নকআউট পর্বে বড় কোনো অঘটন না ঘটলে এই বিশ্বকাপে আমার বাজির ঘোড়া ফ্রান্স ও ব্রাজিল

-২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনার

কোচ হোসে পেকেরম্যান

আমি নিশ্চিত, শেষ বত্রিশে আমাদের মুখোমুখি হতে অস্বস্তি বোধ করবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল

-ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদরিচ

মনে হচ্ছিল যেন কানাডার সব মানুষও আমার সঙ্গে শট নিচ্ছে

-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ৯২ মিনিটে একমাত্র জয়সূচক গোল করা কানাডার স্টিভেন ইউস্টাকিও

আমার বিশ্বাস, স্বর্গ থেকে স্টিভেনের বাবা-মা ওর গোল করার দৃশ্য দেখে অনেক খুশি হয়েছেন

-কানাডার কোচ জেসি মার্শ

নরওয়ের বিপক্ষে হ্যাটট্রিক করার পর লিওনেল মেসি আমাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি শুধু একজন গ্রেট খেলোয়াড়ই নন, অনেক বড় মনের মানুষও

-ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে