বিশ্বকাপের ইতিহাসে পেনাল্টি শুটআউটে জার্মানি আগে চারবার অংশ নিয়ে প্রতিবারই জয় পেয়েছিল। তবে সেই গৌরবময় রেকর্ডে এবার ইতি টানলো প্যারাগুয়ে।
শেষ ৩২-এর নাটকীয় লড়াইয়ে ১-১ সমতার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে জার্মানিকে বিদায় করে দেয় দক্ষিণ আমেরিকার দলটি।
পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত রক্ষণাত্মক ফুটবল উপহার দেয় প্যারাগুয়ে। ১২০ মিনিট ধরে জার্মানির একের পর এক আক্রমণ ঠেকিয়ে তারা দেখিয়েছে অসাধারণ শৃঙ্খলা, আত্মত্যাগ এবং লড়াকু মানসিকতা। প্রতিটি ব্লক, ট্যাকল ও ডিফেন্সিভ প্রচেষ্টায় ছিল জয়ের ক্ষুধা, যা জার্মানির খেলোয়াড়দের তুলনায় অনেক বেশি স্পষ্ট ছিল।
অন্যদিকে জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যানের কৌশল নিয়ে উঠেছে তীব্র সমালোচনা। একাদশ নির্বাচন, ম্যাচ পরিকল্পনা, বদলি খেলোয়াড় নামানো এবং পেনাল্টি শুটআউটের জন্য শ্যুটার নির্বাচন—সব ক্ষেত্রেই তার সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এমএমআর








