ফুটবল বিশ্বকাপ-২০২৬ ফাইনাল খেলা উপলক্ষ্যে যানবাহনসহ বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামাল আহমেদ চৌধুরী সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শাবিপ্রবি ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে ১৯ জুলাই বিকেল ৬টা থেকে ২০ জুলাই সকাল ৬টা পর্যন্ত ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া যানবাহনসহ অন্যদের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

আরও পড়ুন

রাবির তিন স্থানে জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে বিশ্বকাপ ফাইনাল

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ (প্রধান ফটক ও শাহপরাণ হল সংলগ্ন ফটক) দিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন প্রবেশসহ জরুরি সেবার যানবাহন (অ্যাম্বুলেন্স, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং বাহন, অন্যান্য সরকারি যানবাহন) ক্যাম্পাসে সীমিতাকারে প্রবেশ করতে পারবে। এছাড়া অন্যান্য সকল যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে বলে বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়।

এসএইচ জাহিদ/এনএইচআর/এএসএম