ভাই, আপনি আর্জেন্টিনা না ব্রাজিল?
আমি ট্যারা মাসুদ। যা আছে বাইর কর!
একটা আঙুলে আর্জেন্টনা জিতবে, আরেকটা আঙুলে সুইজারল্যান্ড হারবে! দুইটা আঙুলের মধ্যে একটা আঙুল ধর তো। দেখি, আজ আমার আর্জেন্টিনার কপালে কী আছে?
!?!
তোর দল যখন হেরে যাবে, তখন আসব।
তখন আসবি কেন সান্ত্বনা দিতে?
আরে না, হেরে গেলে কী করিস, সেই ভিডিও ক্লিপ বানাতে। এটা এখন বেশ চলছে রে!
বিশ্বকাপ নিয়ে বই লিখছিস? বইয়ের নাম কী?
দল হেরে গেলে মন শান্ত রাখার নয়শ নিরানব্বইটি উপায় ও একটি ফাও।
বড় পর্দায় খেলা দেখাতে নিয়ে এসে টানাটানি শুরু করছ কেন?
ইয়ে মানে, চলো না একটু হাইড্রেশন ব্রেকে যাই!
যা, সামনের ম্যাচে তোর দল পেনাল্টি পাবে।
বাবা, দোয়া করলেন না বদদোয়া? এইটা বাদে অন্যকিছু দেওয়া যায় না? পেনাল্টি তো কেবল মিস হইতাছে!








