বিশ্বকাপের উত্তেজনায় রাত জেগে খেলা দেখছেন অনেকেই। টানটান ম্যাচের সঙ্গে জমে ওঠে আড্ডা, আর সেই আড্ডা পূর্ণতা পায় সুস্বাদু খাবারে। বারবার চিপস বা ফাস্টফুড খাওয়ার বদলে এবার ঘরেই তৈরি করে দেখতে পারেন মুচমুচে কিমা বুরেক। বাইরে খাস্তা, ভেতরে কিমার পুরে ভরা এই জনপ্রিয় আলজেরিয়ার খাবারটি বিশ্বকাপের রাতের আড্ডার জন্য হতে পারে দারুণ একটি স্ন্যাকস। গরম গরম সস বা ডিপের সঙ্গে পরিবেশন করলে খেলার আনন্দ আরও কয়েক গুণ বেড়ে যাবে।

jago

আসুন জেনে নেওয়া বাড়িতে কীভাবে কিমা বুরেক তৈরি করবেন -

উপকরণ

  • ময়দা ২ কাপ
  • গরু বা মুরগির কিমা ২ কাপ
  • পেঁয়াজ মিহি কুচি ১ টেবিল চামচ
  • লবণ ও গোলমরিচ স্বাদমতো
  • রসুন কুচি ১ চা চামচ
  • গোল মরিচের গুঁড়া ১ চামচা
  • মাখন ৫ টেবিল চামচ
  • কুসুম গরম পানি প্রয়োজন অনুযায়ী
  • লবণ স্বাদমতো

jago

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি পাত্রে ময়দা, লবণ ও ২ টেবিল চামচ মাখন ভালোভাবে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে রুটির মতো নরম একটি ডো তৈরি করুন। ডোটি ভেজা কাপড় দিয়ে ঢেকে ১০ থেকে ১৫ মিনিট বিশ্রামে রাখুন।

এদিকে একটি প্যানে ১ টেবিল চামচ মাখন গরম করে পেঁয়াজ ও রসুন কুচি হালকা ভেজে নিন। এরপর মুরগি বা গরুর কিমা, কাঁচামরিচ কুচি, লবণ ও গোলমরিচ দিয়ে মাঝারি আঁচে ভালোভাবে রান্না করুন। কিমা সম্পূর্ণ সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিন।

আরও পড়ুন

ছুটির দিনে বানিয়ে ফেলুন অস্ট্রিয়ার জনপ্রিয় খাবার উইনার শ্নিটজেল

এরপর ডো থেকে ছোট ছোট লেচি কেটে প্রতিটি লেচি পাতলা করে রুটির মতো বেলে নিন। রুটির এক পাশে লম্বা করে কিমার পুর রেখে শক্ত করে রোল করুন, যাতে সিগারের মতো লম্বা আকৃতি হয়। রোলটিকে শামুকের খোলসের মতো পেঁচিয়ে ট্রের মাঝখানে রাখুন।

একইভাবে বাকি রোলগুলো তৈরি করে মাঝের রোলটির চারপাশে গোল করে সাজিয়ে দিন। সবশেষে ওপরে সামান্য গলানো মাখন ব্রাশ করে অল্প পানি ছিটিয়ে দিন। আগে থেকে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি-হিট করা ওভেনে ৩৫ থেকে ৪০ মিনিট বা সোনালি রং ও মচমচে হওয়া পর্যন্ত বেক করুন।

jago

ওভেন না থাকলেও সহজেই চুলায় এটি তৈরি করা যায়। একটি চওড়া নন-স্টিক ফ্রাইপ্যানে সামান্য মাখন বা তেল ব্রাশ করে তৈরি করা বুরেকগুলো সাজিয়ে দিন। এরপর খুব কম আঁচে ঢাকনা দিয়ে ৮ থেকে ১০ মিনিট রান্না করুন। এক পাশ সোনালি হয়ে গেলে সাবধানে উল্টে দিয়ে অন্য পাশও একইভাবে মচমচে করে ভেজে নিন।

আরও পড়ুন

বিশ্বকাপের আড্ডা জমে উঠুক সৌদি মুতাব্বাকের স্বাদে

দুই পাশ সুন্দর সোনালি রং ধারণ করলে বুরেক নামিয়ে পছন্দমতো টুকরো করে কেটে গরম গরম টমেটো সস, চিলি সস বা দইয়ের ডিপের সঙ্গে পরিবেশন করুন।

এসএকেওয়াই