২০২৬ ফিফা বিশ্বকাপের শেষদিকে শৃঙ্খলাজনিত পরিসংখ্যানে এক অস্বস্তিকর রেকর্ড গড়েছে আর্জেন্টিনা। টুর্নামেন্টে শেষ দেখানো ৯টি হলুদ ও লাল কার্ডের সবকটিই আর্জেন্টিনার খেলোয়াড়দের দেখানো হয়েছে।
এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনার খেলোয়াড়রা ৩টি কার্ড দেখেন। এরপর স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে আরও ৬টি কার্ড পায় আলবিসেলেস্তেরা। মাঝে তৃতীয় নির্ধারণী য়াচে ফ্রান্স ও ইংল্যান্ডের কাউকে কোন কার্ড দেখানো হয়নি।
সব মিলিয়ে বিশ্বকাপের শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার খেলোয়াড়দের দেখানো হয়েছে মোট ৯টি কার্ড, যেখানে প্রতিপক্ষ কোনো কার্ড পায়নি।
বিশ্বকাপের শেষদিকে আর্জেন্টিনার এই আগ্রাসী পারফরম্যান্স নিয়ে ফুটবল মহলে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে স্পেনের বিপক্ষে ফাইনালের পর খেলোয়াড়দের আচরণ, ম্যাচ-পরবর্তী উত্তেজনা এবং একের পর এক কার্ড পাওয়ায় আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ নিয়ে সবাই সমালোচনা করছে।
আরআর/এসকেডি/এএসএম







