দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) নাহিদ সুলতানা মল্লিককে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
জুলাই অবমাননা / শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে অভিযোগ, তদন্তে ডিবি
একই সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) কর্মসূচির প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহা. আব্দুর রফিককে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) করা হয়েছে।
এ বিষয়ে গত বৃহস্পতিবার (২ জুলাই) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আরও পড়ুন
অভিযোগ ক্ষতিগ্রস্তদের / আইন লঙ্ঘন করে ২৫৭ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে এইচএসবিসি
এতে উল্লেখ করা হয়, বিসিসির নির্বাহী পরিচালক নিয়োগ দিয়ে নাহিদ সুলতানার চাকরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ন্যস্ত করা হয়েছে।
আরএমএম/কেএসআর








