মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত নতুন সিনোম ‘ঈথা’। মহারাষ্ট্রের কিংবদন্তি লাভনি শিল্পী ভিথাবাই নারায়ণগাঁওকরের জীবন অবলম্বনে নির্মিত এ সিনেমার শিরোনাম নিয়ে আপত্তি জানিয়েছে তার পরিবার। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-এর চলচ্চিত্র ও সাংস্কৃতিক বিভাগ প্রথমে প্রশ্ন তোলে, ভিথাবাইকে নিয়ে নির্মিত বায়োপিকের নাম কেন তার নাম অনুসারে রাখা হয়নি। তাদের দাবি, সিনেমাটির নাম ভিথা বা ভিথাবাই হওয়া উচিত ছিল। এ দাবির সঙ্গে একমত হয়েছেন ভিথাবাইয়ের ছেলে কৈলাশ ও রাজেশ নারায়ণগাঁওকর এবং নাতি মোহিত নারায়ণগাঁওকর। পরিবারের সদস্যদের মতে, যেহেতু সিনেমাটি ভিথাবাইয়ের জীবনকাহিনি তুলে ধরছে, তাই তার নামই শিরোনামে থাকা উচিত।








