যখন ডায়ানা টুপিজা এবং আন্দ্রেস আলকুইঙ্গা বিয়ে করার সিদ্ধান্ত নেন, তখন তারা তাদের এই নাগরিক বিবাহ অনুষ্ঠানের জন্য একজন বেশ অস্বাভাবিক সাক্ষীকে বেছে নেন। আর এই সাক্ষী কোনো মানুষ নন, বরং তাদের পেকিনগিজ জাতের কুকুরছানা। সাক্ষী হিসেবে কুকুরটি ডায়ানা ও আন্দ্রেসের বিয়ের সার্টিফিকেটে তার থাবার ছাপ দিয়েছিল।