সম্প্রতি ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ ধানমন্ডিতে তাদের নতুন ফ্যাশন হাউজের উদ্বোধন করেছে। এ গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে আরও বেশি ফ্যাশনপ্রেমীর কাছে প্রিমিয়াম, আধুনিক ও স্টাইলিশ পোশাক পৌঁছে দেওয়ার যাত্রায় ব্লুচিজ আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। রয়েছে প্রিমিয়াম পাঞ্জাবি কালেকশন, এক্সক্লুসিভ ড্রেস, ওয়েস্টার্ন টপস, শার্ট, নারীদের প্যান্ট, টি-শার্ট, ডেনিম, ওয়েস্টকোট ইত্যাদি। প্রতিটি পোশাকে আধুনিক ট্রেন্ড, মানসম্মত ফেব্রিক, আরাম এবং নান্দনিক ডিজাইনের সমন্বয় নিশ্চিত করা হয়েছে, যাতে প্রতিটি মানুষ আত্মবিশ্বাসের সঙ্গে নিজের ব্যক্তিত্ব প্রকাশ করতে পারেন। ব্লুচিজের প্রতিষ্ঠাতা ড. মো. কামরুজ্জামান বলেন, ‘ধানমন্ডিতে আমাদের নতুন ফ্যাশন হাউজ উদ্বোধন ব্লুচিজের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। আমাদের লক্ষ্য সবসময়ই এমন ফ্যাশন তৈরি করা, যা ব্যক্তিত্বের স্বাতন্ত্র্য প্রকাশের পাশাপাশি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকেও সম্মান করে। আমরা বিশ্বাস করি, আমাদের নতুন কালেকশন গ্রাহকদের স্টাইল ও আত্মবিশ্বাসকে আরও সমৃদ্ধ করবে।’ গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে ব্লুচিজের সহ-প্রতিষ্ঠাতা সিমিন জামান এবং প্রধান পরিচালন কর্মকর্তা ফজলে রাব্বী উপস্থিত ছিলেন। ভিজিট করুন এবং উপভোগ করুন প্রিমিয়াম ফ্যাশনের নতুন অভিজ্ঞতা। যোগাযোগ :গওসিয়া টুইন পিক ,হাউস নং : ৪২ ও ৪৩ (নতুন), ৭৪২ ও ৭৪৩ (পুরাতন), সাত মসজিদ রোড, ধানমন্ডি। ওয়েবসাইট : www.blucheey.fashion ফেসবুক :www.facebook.com/blucheey.bd