ফরিদপুরের বোয়ালমারীতে ঘাস কাটতে গিয়ে পুকুরপাড়ে বৈদ্যুতিক লাইটের খুঁটির সঙ্গে টানানো জিআই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রাজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। মৃত মামুন ওই গ্রামের লাকু বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচাকক। এদিকে জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পানির ট্যাংকে বৈদ্যুতিক মোটর সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার উপজেলার পাগলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু বক্কর (৬০) ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। জানা যায়, দুপুর ১২টার দিকে বৃদ্ধ আবু বক্কর নিজ বাড়ির ছাদে পানির ট্যাংকে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত তারে জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।