ভালোবাসার সম্পর্কের পরিণতি চেয়েছিলেন সংসার। সেই স্বপ্ন নিয়েই বারবার প্রেমিকের দ্বারে কড়া নেড়েছিলেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। কিন্তু অভিযোগ অনুযায়ী, সব যোগাযোগের পথ বন্ধ হয়ে গেলে শেষ ভরসা হিসেবে তিনি ছুটে আসেন প্রেমিকের গ্রামের বাড়িতে। সেখানে টানা সাত দিন ধরে বিয়ের দাবিতে অনশন করছেন গোপালগঞ্জের ওই তরুণী। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের দাবি, উপজেলার ২ নম্বর শিদলাই ইউনিয়নের পশ্চিম শিদলাই গ্রামের (৫ নম্বর ওয়ার্ড) বাসিন্দা মো. সাইফুল ইসলাম (আবু সাঈদ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পড়াশোনার সূত্রে ঢাকায় গোপালগঞ্জের ওই তরুণীর (ছদ্মনাম) সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘদিনের সেই সম্পর্কের একপর্যায়ে বিয়ের আশ্বাসও দিয়েছিলেন বলে তরুণীর অভিযোগ। তরুণীর ভাষ্য, পড়াশোনা শেষের দিকে আসতেই সাইফুল ইসলাম নানা অজুহাতে তাকে এড়িয়ে যেতে শুরু করেন।








