মেঘের মেয়ে বৃষ্টি ঝরায়
টাপুর টুপুর বেশ
কালো মেঘে আকাশ ঢাকে
গুমোট পরিবেশ।
গাছের সবুজ পাতা ভিজে
ভিজে মাঠের ঘাস
দোয়েল কোয়েল ময়না ভিজে
খুশিতে একরাশ।
বাড়ির উঠোন যায় ডুবে যায়
জল করে থৈ থৈ
বৃষ্টি জলে খেলা করে
শোল পুঁটি আর কৈ।
গ্রীষ্ম শেষে রূপবতী
বর্ষা আসে দেশে
গাছগাছালি সজীব হয়ে
ওঠে যেন হেসে।





