রাজধানীর প্রগতি সরণির যমুনা ফিউচার পার্ক সংলগ্ন সড়কে বৃষ্টির পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল ধীরগতির হয়ে পড়েছে। এতে এলাকাটিতে সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) ট্রাফিক গুলশান বিভাগ (ডিএমপি) এক ট্রাফিক আপডেটে এ তথ্য জানায়।

ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের পক্ষ থেকে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতিতে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

এ পরিস্থিতিতে সড়ক ব্যবহারকারীদের ধৈর্য ধারণের পাশাপাশি সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ট্রাফিক গুলশান বিভাগ।

টিটি/এমকেআর