চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাতে আব্দুল সালাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জুন) বিকেলে ঝড়-বৃষ্টির সময় উপজেলার গোবরাতলা ইউনিয়নের আগুনদোহা মাঠ এলাকায় হলে এ দুর্ঘটনা ঘটে।
৫৭ বছর বয়সী আব্দুল সালাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের কাঁচাবাগান গ্রামের বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে সালাম মাঠে কৃষিকাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি একটি গাছের নিচে অবস্থান নেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।








