ফাঁকা পেয়ে গভীর রাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা চালিয়েছেন ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আল আমিন ওরফে কাইল্ল্যা আলামিন। এ ঘটনায় রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই নারী। ধর্ষণ চেষ্টার ঘটনাটি ঘটেছে ১২ জুন রাতে চরফ্যাশনের আব্দুল্লাহপুরের ৯নং ওয়ার্ডে খাসের হাট সংলগ্ন মোল্লা বাড়িতে।

জানা যায়, প্রবাসীর স্ত্রীকে দু’বছর ধরে ঘরের বাইরে দেখলেই বিভিন্ন সময় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আল আমিন ওরফে কাইল্ল্যা আল আমিন কুপ্রস্তাব দিয়ে আসছিন। কাইল্ল্যা আল আমিন প্রায়ই মধ্যরাতে আল আমিন ওই নারীর নির্মাণাধীন ঘরের জানালার পাশে দাঁড়িয়ে কুপ্রস্তাব দেন। আল আমিনের লোলুপ দৃষ্টির কারণে একপর্যায়ে ওই নারী তার বাবার বাড়িতে গিয়ে অবস্থান নেন। এদিকে, শাশুড়ির অসুস্থতার খবর শুনে শ্বশুর বাড়িতে আসেন ওই নারী। চিকিৎসার জন্য তার শাশুড়ি ১২ জুলাই ঢাকায় যান। এই সুযোগে একা পেয়ে আল আমিন ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে ধর্ষণ চেষ্টা চালায়।