চট্টগ্রামে তিন অবৈধ পলিথিন ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১৫ জুলাই) দুপুরে নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকার কর্ণফুলি কমপ্লেক্সে পরিবেশ অধিদপ্তরের এক অভিযানে জরিমানা করা হয়।
এ সময় ১৫৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জরিমানা আদায় করা ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে ‘ভাই ভাই জেনারেল স্টোর’, ‘খান ব্রাদার্স’, ও ‘তানভীর এন্টারপ্রাইজ’। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা পারভিন তানিয়া।
আরও পড়ুন
বারবার সচেতন করার পরও বাসাবাড়িতে এডিসের লার্ভা, জরিমানা ৩১ হাজার
এ সময় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক রোমানা আকতার, পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান, সিনিয়র টেকনিশিয়ান ওমর ফারুক, স্টোর কিপার অন্তর সাহাসহ পুলিশের একটি টিম অংশ নেন।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক রোমানা আকতার বলেন, পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর। এজন্য সরকার পলিথিন ব্যবহার নিষিদ্ধ করেছে। কিন্তু অবৈধ উপায়ে নিষিদ্ধ পলিথিন বিক্রি হচ্ছে এমন সংবাদে ষোলশহর দুই নম্বর গেটে কর্ণফুলি কমপ্লেক্সের দোকানগুলোতে অভিযান চালানো হয়েছে। এ সময় তিনটি দোকানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ১৫৯ কেজি পলিথিন জব্দ করা হয়।
এমডিআইএইচ/এমআরএম








