আর্জেন্টিনার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সিমুলেশন (ডাইভ) করার অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সুইজারল্যান্ডের স্ট্রাইকার ব্রিল এমবোলো।
এই লাল কার্ড শুধু ম্যাচের মোড়ই ঘুরিয়ে দেয়নি, বিশ্বকাপের ইতিহাসেও যোগ করেছে একটি বিরল ঘটনা। এমবোলো বিশ্বকাপের ইতিহাসে মাত্র চতুর্থ খেলোয়াড়, যিনি সিমুলেশনের কারণে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে লাল কার্ড দেখলেন।
সবশেষ এমন ঘটনা ঘটেছিল ২০০৬ বিশ্বকাপে, যখন ব্রাজিলের বিপক্ষে একই কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ঘানার স্ট্রাইকার আসামোয়া গিয়ান।
প্রায় দুই দশক পর আবারও বিশ্বকাপে সিমুলেশনের জন্য দ্বিতীয় হলুদ কার্ড থেকে লাল কার্ডের ঘটনা দেখা গেল, আর সেই দুর্ভাগ্যজনক রেকর্ডের সর্বশেষ নাম হয়ে গেলেন ব্রিল এমবোলো।
আরআর/আইএন








