উৎসবমুখর পরিবেশে আজ শনিবার থেকে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘এশিয়ান করপোরেট ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। গাড়ি নির্মাতা ব্র্যান্ড চেরি ও এর বিভিন্ন অংশীদার (পার্টনার) এবং করপোরেট গ্রাহকদের যৌথ উদ্যোগে এই বিশেষ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
চেরি ঢাকার সাতারকুলের মাদানী অ্যাভিনিউতে (১০০ ফিট) অবস্থিত ‘গ্রিনভিল ফুটসাল’ মাঠে আজ শনিবার (২৭ জুন ২০২৬) থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টটি ২৯ জুন ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হবে।

এশিয়ান হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সাজেদুর রহমান, এক্সিকিউটিভ ডিরেক্টর জাহেদ হোসেন, এজিএম সিরাজুল মাহমুদ চৌধুরীসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া অংশীদার প্রতিষ্ঠান ও করপোরেট গ্রাহকদের প্রতিনিধিরা টুর্নামেন্টে অংশ নেন।








