আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেল ৫টায় সারা দেশের ৬৪টি জেলায় জনসচেতনতামূলক মানববন্ধন ও বিশেষ শপথ গ্রহণ কর্মসূচি পালন করেছে প্রথম আলো ট্রাস্ট। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে এবং মাদক, ধূমপান ও ই-সিগারেটমুক্ত বাংলাদেশ গড়তে সচেতনতামূলক এই আয়োজন।

ঢাকা জেলায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মূল সড়কের সামনে (মানিক মিয়া অ্যাভিনিউ) এই মানববন্ধন পালন করা হয়েছে। ছবিতে উক্ত মানববন্ধনের নির্বাচিত কিছু মুহূর্ত তুলে ধরা হলো।

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড, পোস্টার হাতে নিয়ে তরুণ সমাজের অংশগ্রহণ।
বক্তব্য দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও কথাসাহিত্যিক ডা. মোহিত কামাল।
মানববন্ধনে বক্তব্য দেন প্রথম আলো ট্রাস্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান।
বক্তব্য দেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ও প্রথম আলো ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য অধ্যাপক পারভীন হাসান।
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক, প্রথম আলো ট্রাস্টের ট্রাস্টি, জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক বক্তব্য রাখেন ও মাদকের কুফল সম্পর্কে সবাইকে সচেতন করেন।
৬। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার ও সাংবাদিক কবির বকুল মাদকের বিরুদ্ধে তার বক্তব্য তুলে ধরেন।
মানববন্ধনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার তার বক্তব্য রাখেন।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. গোলাম আযম মাদকের বিভিন্ন কুফল তুলে ধরেন ও মাদকের বিরুদ্ধে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে বক্তব্য রাখেন।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. গোলাম আযম মাদকের বিভিন্ন কুফল তুলে ধরেন ও মাদকের বিরুদ্ধে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে বক্তব্য রাখেন।
সমবেত কণ্ঠে একটি দেশাত্মবোধক গানের মাধ্যমে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয়।