মনপুরায় ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে মোটরবাইক থেকে পড়ে প্রাণ হারিয়েছেন মা। রোববার রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের অহিদ মেম্বার হালটের পাকা সড়কে ওই দুর্ঘটনা ঘটে। সোমবার সকালে জানাজা শেষে ওই নারীর দাফন হয়েছে। নিহত মনোয়ারা বেগম হাজিরহাট ইউনিয়নের দাসেরহাটের সিরাজের স্ত্রী। জানা যায়, রোববার রাতে ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে বাইক থেকে পড়ে যান মনোয়ারা। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মনজিল মোরশেদ জানান, ওই নারীকে হাসাপাতলে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।








