গায়িকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি গেল শুক্রবার বিয়ে করেছেন। এই বিয়ে ঘিরে বিশ্বজুড়ে গণমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের অতিথি, আয়োজন নিয়ে নানা ঘটনা ভাইরাল হয়েছে। তেমনি সত্য ঘটনার ফাঁকে ছড়িয়ে গুঞ্জন। সব মিলিয়ে তারকাখচিত এই বিয়ের ভেতরের গল্পটা কেমন ছিল?

বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, বিয়েতে আমন্ত্রিত অতিথির সংখ্যা ছিল এক হাজারের বেশি। ভ্যারাইটি জানিয়েছে, যাঁরা আমন্ত্রণ পেয়েছিলেন, তাঁদের কাছে ওয়াটারমার্কযুক্ত ডিজিটাল আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। সঙ্গে ছিল গোপনীয়তা রক্ষার চুক্তিপত্র (এনডিএ), যাতে অনুষ্ঠানের তথ্য প্রকাশ না করা হয়। সেভাবেই নাকি তারকারা উপস্থিত হয়েছিলেন।

টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

আলোচিত এই দুই তারকার বিয়ে হয় নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে। এই বিয়ের আসরে ঢুকতে দেখা গেছে এড শিরান, ব্র্যাডলি কুপার, জোয়ে ক্রাভিটজ, জ্যাক অ্যান্টোনফ, জিজি হাদিদ, ডাকোটা জনসন, ইথান হক, জেসন সুদেইকিস, হিউ গ্রান্ট ও ক্যামিলা কাবেইয়োকে।

এ ছাড়া আরও অনেক তারকাই নাকি গোপনে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, এমনটাই লিখেছে ভ্যারাইটি। সূত্রটি আরও লিখেছে, এমন অতিথিদের মধ্যে আরও ছিলেন টম হ্যাঙ্কস, স্টিভেন স্পিলবার্গ, পল ম্যাককার্টনি, সাশা ব্যারন কোহেন, এএমসি থিয়েটার্সের প্রধান নির্বাহী অ্যাডাম অ্যারন, ডিজনির সাবেক প্রধান নির্বাহী বব আইগারসহ অনেকে।

ট্রাভিস কেলসির সঙ্গে টেইলর সুইফট

জানা যায়, হ্যারি স্টাইলসও আমন্ত্রিত ছিলেন। তবে তিনি বর্তমানে কনসার্ট সফরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। ভ্যারাইটির একটি সূত্র জানিয়েছে, জেনিফার অ্যানিস্টনও আমন্ত্রণ পেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বিয়েতে যোগ দেননি।
এ ছাড়া পিপল ম্যাগাজিন নিশ্চিত করেছে, বিয়েতে আরও উপস্থিত ছিলেন এমা স্টোন, স্টিফেন কোলবার্ট, কনান ও’ব্রায়েন, মিলি ববি ব্রাউন, আইস স্পাইস, ব্র্যাড পিট, গ্রেসি অ্যাব্রামস, রোনান ফ্যারো, সেন্ট ভিনসেন্ট, অ্যাডাম স্কট, জেনিফার লোপেজ, পল রাড ও সেথ মেয়ার্সের মতো তারকারা।

বিয়ে সেরেছেন টেইলর সুইফট-ট্রাভিস কেলসি
বাগদান সেরেছেন পপ গায়িকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবলার ট্রাভিস কেলসি

ভ্যারাইটি প্রতিবেদনে লেখা হয়েছে, এক ডজনের বেশি সূত্র ভ্যারাইটিকে জানিয়েছে, বিয়ের থিম বা ড্রেস কোড সম্পর্কে খুব সামান্য তথ্য থাকায় অতিথিরা সম্পূর্ণ অন্ধকারে ছিলেন। অনেকেরই শুধু বলা হয়েছিল ৩ জুলাই সকালের মধ্যে নিউইয়র্ক সিটিতে উপস্থিত থাকতে এবং পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে। সেটা অতিথিদের মধ্যে ধোঁয়াশা তৈরি করে। এ কারণে অতিথিরা অনেকটাই অন্ধকারে ছিলেন।

দুই তারকার এই বিয়ে ঘিরে অনেক এআই দিয়ে তৈরি করা ছবি ছড়িয়েছে। শুধু তা–ই নয় অতিথিদের ভুয়া তালিকাও তৈরি হয়েছে; যা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। তবে কোনোটা সত্য আর কোনোটা গুঞ্জন এগুলো মুখ খোলেননি এই তারকারা। তবে সবকিছু ছাপিয়ে অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ হয়েছে, এমন দাবি বিয়ের আয়োজনের থাকা খ্যাতনামা ওয়েডিং প্ল্যানার মার্ক সিডের।