রাজধানীর ধানমন্ডিতে গ্যালারি চিত্রকে ৯০ দশকের শিল্পী সামছুল আলম আজাদের ‘দৃশ্যমান কাঠামো’ শিরোনামের ৩য় একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। শনিবার বিকাল ১৫ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুল হক, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কবি সামশুদ্দোহা মিলন। উদ্বোধন অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন। চিত্রকের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান জানান, প্রদর্শনীতে শিল্পীর বিভিন্ন সময়ের এক্রেলিক ও জলরং এ আঁকা ৬০টির ও অধিক চিত্রকর্ম স্থান পেয়েছে। এই প্রদর্শনীটি ১৮ জুলাই অব্দি চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।








