অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ নিয়ে এসেছে বহুলপ্রতীক্ষিত ‘৭.৭ সুপার সেভিংস সেল’। এই ক্যাম্পেইনে দেশজুড়ে গ্রাহকদের জন্য রয়েছে আকর্ষণীয় মূল্যছাড়, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার এবং বিভিন্ন পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। ৬ জুলাই রাত ৮টা থেকে শুরু হয়ে ১৭ জুলাই পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। এ সময়জুড়ে বিভিন্ন ক্যাটাগরির পণ্যে গ্রাহকরা উপভোগ করছেন মৌসুমের অন্যতম সেরা সব অফার। সংবাদ বিজ্ঞপ্তি।